ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের প্রবীণ শিক্ষার্থী, ৮৭ বছরে স্নাতকোত্তর
কানিজ ফাতিমা সুমাইয়া | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৫ এএম, ১১ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার
ভারাথা শানমুগানাথন।
কথায় আছে, জানার কোনো শেষ নেই। তেমন শেখারও কোনো নির্দিষ্ট বয়স হয় না। সেই কথাই আরও একবার প্রমাণ করে দিলেন শ্রীলঙ্কার ৮৭ বছরের প্রবাসী ‘তরুণী’। প্রবীণতম ব্যক্তি হিসাবে কানাডার ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে অনন্য এক নজির গড়লেন ভারাথা শানমুগানাথন।
শ্রীলঙ্কার ছোট্ট গ্রাম ভেলানাইতে জন্ম ভারাথার। বড়ো হয়ে ওঠা থেকে, সংসার— জীবনের প্রায় বেশিরভাগ সময়টাই তাঁর কেটেছে শ্রীলঙ্কায়। সামনে থেকে প্রত্যক্ষ করেছেন দীর্ঘ ২৬ বছর ধরে চলতে থাকা ভয়াবহ গৃহযুদ্ধের পরিণতি। রক্তক্ষয়ী সেই সংঘাতে মুছে গিয়েছিল উত্তর ও পূর্ব শ্রীলঙ্কার দুই-তৃতীয়াংশ জনসংখ্যা। প্রাণ হারিয়েছিলেন প্রায় ৭০ হাজার মানুষ। কিন্তু এই নৃশংস গৃহযুদ্ধের কারণ কী? কোন রাজনীতি লুকিয়ে রয়েছে তার পিছনে? এই বিবাদের শান্তিপূর্ণ সমাধানের কোনো রাস্তাও কি ছিল না? এসব প্রশ্নই শেষ জীবনে তাড়া করে বেড়াত ভারাথাকে।
তাই শেষ পর্যন্ত জীবন-সায়হ্নে এসে শান্তি, ন্যায় এবং সাম্যের হদিশ পেতে এবং শ্রীলঙ্কার ইতিহাসকে আয়ত্ত করতে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে স্নাতকোত্তর পঠনপাঠন শুরু করেন তিনি। ভর্তি হন কানাডার ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে। ২০০৪ সালেই মেয়ের কর্মসূত্রে শ্রীলঙ্কা ছেড়ে কানাডার স্থায়ী বাসিন্দা হয়েছিলেন ভারাথা। তখন থেকেই রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ার ইচ্ছে থাকলেও, সে-সময় পঠনপাঠন সম্ভব হয়ে ওঠেনি তাঁর। ২০১৯ সালে ইয়র্ক বিশ্ববিদ্যালয় প্রবীণ নাগরিকদের বিনামূল্যে শিক্ষাদানের বিজ্ঞপ্তি প্রকাশ করে। হারিয়ে যাওয়া স্বপ্নকে বাস্তবায়িত করার দ্বিতীয় সুযোগ পেয়ে যান ভারাথা।
না, এবার আর সেই সুযোগ হাতছাড়া করেননি তিনি। এরই মধ্যে বিশ্বজুড়ে থাবা বসিয়েছিল করোনাভাইরাস। অধিকাংশ সময় লকডাউন চলার জন্য অনলাইনেই করতে হয়েছে ক্লাস। তা সত্ত্বেও নাতি-নাতনিদের সামলে কঠিন চ্যালেঞ্জকে পেরিয়ে গেলেন শ্রীলঙ্কান তরুণী।
তবে এই প্রথম স্নাতকোত্তর নয় ভারাথার। ভারতের মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে আগেই ইতিহাসে স্নাতক হয়েছিলেন ভারাথা। শ্রীলঙ্কার ইংরেজি ও ভারতীয় ইতিহাসের শিক্ষিকা হিসাবেও কাজ করেছেন দীর্ঘদিন। দ্বিতীয় ভাষা হিসাবে ইংরেজির শিক্ষকতা করতে ১৯৯০ সালে তিনি পাড়ি দেন লন্ডনে। না, খুব বেশিদিন অধ্যাপনার কাজে নিযুক্ত থাকতে পারেননি ভারাথা। এর বদলে ফলিত ভাষাতত্ত্বের কোর্সে ভর্তি হয়ে যান তিনি। স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন ৬০ বছর বয়সে।
নব্বইয়ের কোঠায় এসেও যে তাঁর তারুণ্যে ভাঁটা পড়েনি, তা আরও একবার বুঝিয়ে দিলেন ভারাথা। গত ২ নভেম্বর ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয়বারের জন্য স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে নজির তৈরি করেন তিনি। তবে এখানেই শেষ নয়। শ্রীলঙ্কার ইতিহাস এবং গৃহযুদ্ধ বিষয়ে সম্পূর্ণ একটি গ্রন্থরচনাই এখন তাঁর প্রধান লক্ষ্য। তরুণ প্রজন্ম তো বটেই, প্রবীণ শিক্ষার্থীদের কাছেও এখন অনুপ্রেরণার অন্য নাম ভারাথা শানমুগানাথন।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬



